আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার (৮সেপ্টেম্বর) আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গে ট্রেন সফর ও পথসভা কর্মসূচি পালন করেছে।
এদিন সকাল ৮ টায় এয়ারপোর্ট ষ্টেশন হতে ট্রেনযাত্রা শুরু করে টাঙ্গাইলে ১ম পথসভা অনুষ্ঠিত হয়। এরপর পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অথিতির বক্তব্য দেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পথসভা স্থল পাবনা-৪ আসনের অধীনে হওয়ায় এই আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কর্মতৎপরতা ছিলো চোখে পড়ার মত। এসকল প্রার্থীদের নামে বিভিন্ন ধরনের পোষ্টার, ফেষ্টুন, ব্যানার আর বিলবোর্ড চোখে পড়লেও পথসভায় দেখা মেলেনি অনেক প্রার্থীর।
এ নিয়ে পথসভা মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের অনকেই কড়া সমালোচনা করেছেন। এছাড়াও এসকল ব্যানার ফেষ্টুন আর বিলবোর্ড সর্বস্ব নেতাদের নিয়ে নির্বাচনী এলাকায় চলছে রম্য-রসাত্বক আলোচনা। এসকল জনবিচ্ছিন্ন প্রার্থীদের কর্মকান্ডে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

মুলাডুলির পথসভা সফল করতে আওয়ামীলীগ নেতাদের অনেকেই লোক সমাগম ঘটাতে মরিয়া ছিলেন। এরই মাঝে সকলের নজর কেড়েছে পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাসের সমর্থকেরা।
শনিবার সকালে পাঞ্জাব বিশ্বাসের নেতৃত্বে "জয় বাংলা মঞ্চ" এর ব্যানারে পথসভায় যোগদানকালে বিপুল পরিমান জনতার ঢল নামে। প্রায় সহশ্রাধীক মোটরসাইকেল, কয়েকশত স্থানীয় যানবাহন, পিক-আপ, ইঞ্জিনচালিত ভ্যানগাড়ী ও থ্রী হইলার সহযোগে বিপুল পরিমান মানুষ পথসভায় যোগদান করে। দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে হাজার-হাজার পাঞ্জাব সমর্থক মানুষের বহরটি ছিলো স্মরণকালের সেরা।
এই আসনের বর্তমান সাংসদ ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ও অন্যান্য প্রার্থীর মধ্যে রবিউল আলম বুদু, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ইঞ্জিঃআব্দুল আলিম তাদের নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সভাস্থলে হাজির হয়ে সভামঞ্চে উপস্থিত ছিলেন।
তবে এদিন সভাস্থলে ব্যানার ফেষ্টুন আর বিলবোর্ড দেখা গেলেও দেখা মেলেনি সেচ্ছাসেবকলীগনেতা রফিকুল ইসলাম লিটন, মেজর (অব:) নজরুল ইসলাম রবি সহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর।
তবে এদিন সভাস্থলে ব্যানার ফেষ্টুন আর বিলবোর্ড দেখা গেলেও দেখা মেলেনি সেচ্ছাসেবকলীগনেতা রফিকুল ইসলাম লিটন, মেজর (অব:) নজরুল ইসলাম রবি সহ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর।