পাবনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ছবিঃ নবনির্বাচিত সভাপতি শিবলী সাদিক (বাঁয়ে) ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার বহুল আলোচিত পাবনা জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।

গতকাল শনিবার ২৭ জানুয়ারি রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষনা দেয়া হয়।

উক্ত ঘোষনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শিবলী সাদিক ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ তাজুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি শিবলী সাদিক। তার দীর্ঘ ছাত্র রাজনীতি জীবনে তার অর্জন তিনি সদ্যবিদায়ী জেলা কমিটির সফল সাধারন সম্পাদক ও পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

অন্যদিকে নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম ছাত্রলীগের এক পরিক্ষিত সৈনিক। তার বর্নাঢ্য ছাত্র রাজনীতি জীবনে তার অর্জন, তিনি পাবনা পৌর শাখার সাবেক সাধারন সম্পাদক, সরকারী এডওয়ার্ড কলেজ শাখার বর্তমান কমিটির সভাপতি।


উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম বেগবান করতে ও পাবনা জেলা শাখার তাৎকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে সম্মেলনের প্রয়োজন দেখা দেয়। এমতাবস্থায় চলতি মাসের ২১ জানুয়ারি পাবনা জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শিবলী সাদিক ও তাজুল ইসলাম ছাড়াও পাবিপ্রবি শাখার সাবেক আহবায়ক মিজানুর রহমান সবুজ, জেলা শাখার যুগ্ন সম্পাদক নাজিউর রহমান খান নাসিব, এডওয়ার্ড কলেজ শাখার সাধারন সম্পাদক সোহেল হোসেন ও সদর উপজেলার সাধারন সম্পাদক আরমান হোসেন পদপ্রার্থী ছিলেন।

২১ তারিখ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত হতে না পারায় ঐ দিন কমিটি ঘোষনা না দিয়েই পাবনা ত্যাগ করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নব নির্বাচিত এই কমিটির সভাপতি সাধারন সম্পাদক কে শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। তাদের প্রত্যাশা আগামী দিনে তারা জেলা ছাত্রলীগকে সঠিক নেতৃত্বে একটি সু সংগঠিত সংগঠন হিসেবে নতুন আঙ্গীকে সাঁজিয়ে তুলবে। অাগামী জাতীয় নির্বাচনে তাদের নেতৃত্বে পাবনা জেলা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সিনিয়র আওয়ামীলীগ নেতৃবৃন্দ।