পাবনা জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন


পাবনা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার কমিটি অনুমোদন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। 

নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান প্রিন্স।

গতকাল বুধবার (১৩ জুন) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটি অনুমোদন করেছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কমল শেখ টিটু, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সরকার, রেজোয়ান হৃদয় ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।