ঈশ্বরদীতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভা সফল করতে পাঞ্জাব বিশ্বাসের ব্যাপক প্রস্তুতি


নিজস্ব প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাংগঠনিক সফরে পাবনা আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী সহ ১৪ দলের শরিক দলের নেতবৃন্দ।

আগামী শনিবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এই সফরে প্রথমেই ঈশ্বরদীর মুলাডুলি ষ্টেশনে একটি পথসভা অনুষ্ঠিত হবে। উক্ত পথসভা সফল করতে জয় বাংলা মঞ্চের ব্যানারে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছন। 

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে জয় বাংলা মঞ্চ আয়োজিত একটি প্রস্তুতি সভার আয়োজন করে।সভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য দেন পাঞ্জাব বিশ্বাস। 


এসময় সংগঠনের আহবায়ক এস এম আকতারুজ্জামানের সভাপতিত্বে ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জয় বাংলা মঞ্চের যুগ্ন আহবায়ক জিন্নাত আলী শেখের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য দেন, লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক আনিস মোল্লা, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমান কালিকাপুরের আওয়ামীলীগ নেতা আবু দাউদ বকুল, মনসুর আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নওয়াব আলী আটঘরিয়া উপজেলা জাসদ সভাপতি আঃ জলিল, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ সহ প্রমুখ।

উক্ত প্রস্তুতি সভায় বক্তারা ঈশ্বরদী আটঘরিয়ার বিভিন্ন এলাকা হতে বিপুল পরিমান লোকসমাগম করে আগামী শনিবার (৮সেপ্টেম্বর) ঈশ্বরদীর মুলাডুলিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের পথসভা সফল করার আহবান জানান। এসময় সেখানে বিপুল পরিমান আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ১৪ দলের শরিকদল জাসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।