ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় দুঃস্থ,অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে পৌর সভার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
ভাঙ্গুড়া পৌর সভার উদ্যোগে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পাবনা জেলার উপ-পরিচালক মোছাঃ সালমা খাতুন।
পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রহিম, কাউন্সিলরবৃন্দ, সচিব উত্তম কুমার,হিসাবরক্ষক নাজমুল হুদা কালু ও কর্মচারী বৃন্দ।
পৌর সভার বার্ষিক মূল্যায়ন করতে স্থানীয় সরকারের উপ-উপরিচালক মেয়রের অনুরোধে এই হুইল চেয়ার বিতরণ করেন।
অনুষ্ঠানে পৌর সদরের দুই জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়।
