পাবনা-৫ আসনে টানা ৩য় বারের মত নৌকার মনোনয়ন পাচ্ছেন গোলাম ফারুক প্রিন্স


নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশের অভ্যুদয় থেকেই রাজনৈতিকভাবে সমৃদ্ধ একটি জেলা পাবনা। এখানে রয়েছে ৫ টি নির্বাচনী আসন। আসনগুলো দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দখলে থাকলেও আসন পূণরুদ্ধারে তৎপর বিএনপি-জামাত জোট।

পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৫ আসন। এই আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামীলীগের অত্যন্ত সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

জেলা ছাত্রলীগ, যুবলীগ থেকে বেড়ে উঠে জেলা আওয়ামীলীগের নেতৃত্ব দেয়া এই নেতা ওয়ান-ইলেভেন পরবর্তী ২০০৮ এর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন লাভ করেন। তার প্রতিদ্বন্দী তৎকালীণ জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবাহান কে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তরুণ এই নেতা। এরপর ২০২১৪ সালে বিএনপি নির্বাচনে না আসায় বিনা প্রতিদ্বন্দীতায় ২য় বারের মত আওয়ামীলীগ থেকে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। 

জনপ্রিয়তার মাপকাঠিতে আকাশ্চুম্বী এই সংসদ সদস্য অনিয়ম দূর্ণীতির ঊর্ধে থেকে কাজ করেছেন এই আসনের মানুষের ভাগ্য উন্নয়নে। এছাড়া দলের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি অত্যন্ত সফলতার প্রমান রেখেছেন জেলায় দলকে সুসংগঠিত রাখার মাধ্যমে। পাবনায় উন্নয়নের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সুনাম অর্জন করেছেন তিনি।

এতসব সফলতার পুরস্কার হিসেবে টানা ৩য় বারের মত আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন দলের একাধিক সূত্র।

গত ১২ সেপ্টেম্বর দৈনিক "কালের কন্ঠ" পত্রিকা তথ্যবহুল একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে আওয়ামীলীগের ৬৭ জন সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আছেন গোলাম ফারুক প্রিন্স।

উল্লেখ্য এবারের নির্বাচনে সৎ, মেধাবী, যোগ্যতাসম্পন্ন ও নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করবে আওয়ালীলীগ। দীর্ঘদিন ধরেই চলমান বিভিন্ন জড়িপ সংস্থা ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে জনমত ও জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়ার কথা বলে আসছে দলের হাইকমান্ড। যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছেন দলের দায়িত্বশীল একাধিক নেতা।