নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছে পাবনা-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
বৃহঃস্পতিবার (২৭ সেপ্টেম্বর) "জয় বাংলা মঞ্চ" এর আয়োজনে আটঘরিয়া উপজেলার দরগা বাজার থেকে কয়েক হাজার মোটর সাইকেল ও বিপুল পরিমান স্থানীয় যানবাহন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেবোত্তর বাজারে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য পাঞ্জাব বিশ্বাস।
এ সময় বাংলাদেশকে বিশ্বসভায় উন্নয়নের রোল মডেলে পরিণত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। এবং রূপকল্প ২০২১ বাস্তবায়নে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার আহবানও জানান তারা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পাঞ্জাব বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ গুণে আজ পৃথিবীর অন্যতম সম্মানিত রাষ্ট্রনায়ক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ অদম্য দূর্বার গতিতে এগিয়ে চলেছে। সারা পৃথিবীর মানুষকে বিস্মিত করে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন,শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ অদম্য দূর্বার গতিতে এগিয়ে চলেছে। সারা পৃথিবীর মানুষকে বিস্মিত করে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন,শেখ হাসিনা।
পাঞ্জাব বিশ্বাস বলেন, বাবা,মা পুরো পরিবার হারিয়ে বঙ্গবন্ধু কণ্যা বাংলার দুখী মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছেন। স্বাধীনতা বিরোধীরা তাকে বার বার হত্যার চেষ্টা করেছে। খুব কাছ থেকে মৃত্যকে দেখেও, মৃত্যুভয় তুচ্ছ করে বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন।
এ সময় পাবনা জেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুম্মা আটঘরিয়া উপজেলার দরগাবাজারে জননেতা পাঞ্জাব বিশ্বাস এর বাসভবনে দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।

