জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা নিয়ে জনগনের কাছে এসেছি-এমপি আরজু

 
এস. এম জহুরুল হক, নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় সাধারন ভোটার ও নেতা কর্মীদের মন রক্ষা ও ভোট প্রার্থনায় ব্যস্তসময় পার করছেন।
মনোনয়ন প্রত্যাশীরা একদিকে দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার জন্য কেন্দ্রে অপরদিকে নিজ নিজ আসনের ভোদারদের সাথে নিয়মিতভাবে সভা সেমিনার করে যাচ্ছেন।
পাবনার ৫ টি আসনের মধ্যে বেড়ার আংশিক ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা- ২ আসন গঠিত।
সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য এ আসনটি গুরুত্বপুর্ন ভুমিকা রাখে।
এ আসন থেকে আ.লীগের প্রায় ডজন খানেক নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও তৃনমুলে শক্ত অবস্থানে রয়েছেন মা মাটি ও নিপীরিত মানুষের নেতা বলে পরিচিত সাবেক বেড়া উপজেলা চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
দলের দুঃস সময়ের কান্দারী এত নেতা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার সরকারের উন্নয়নের বার্তা নিয়ে তৃনমুলে কাজ করে যাচ্ছেন।
প্রতিদিন সকাল থেকে রাত অবধি তার আসনের বিভিন্ন ইউনিয়নে গংসংযোগ মতবিনিময় ও কর্মীসভায় ব্যস্তসময় পার করছেন।
এলাকার সাধারন ভোটার ও দলীয় নেতা কর্মীরা জানান, বর্তমান সংসদ সদস্য খন্দকার আরজু ছাড়া বিএপির হাত থেকে এ আসনি রক্ষা করা কঠিন হয়ে যাবে।  এ কারনেই আমরা তৃনমুল থেকে দাবী জানাবো আবারও যেনো খন্দকার আজিজুল হক আরজুকে আ.লীগের মনোনয়ন দেয়া হয়।
বর্তমান সাংসদ আজিজুল হক আরজু বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা নিয়ে জনগনের কাছে এসেছি, তাদের দ্বারে দ্বারে যাচ্ছি নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করছি।
নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন। জনগন নৌকায় ভোট দিয়েছিলো বিধায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে।
ঘরে ঘরে বিদ্যুত হয়েছে,নিজ অর্থে পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে বেড়ার নগরবাড়িতে মেরিন একাডেমির কাজ দ্যুত এগিয়ে যাচ্ছে।
আমাকে যদি পুনরায় মনোনয়ন দেয়া হয় তাহলে বঙ্গবন্ধুর সোনারবাংলা গড়তে নিরলষ ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।