ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর দাশুড়িয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৪৫) নামের এক কলেজ কর্মচারী মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আশরাফ দাশুড়িয়া ডিগ্রী কলেজে পিয়ন পদে কর্মরত ছিল এবং তিনি ওই ইউনিয়নের দিকশাইল গ্রামের মনতাজ আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নিজের বাড়িতে ফ্রিজের মেরামত করার এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশারফ আলীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
