পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইনসহ সাত জনকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ আত্র দিকে পাবনা শহরের পাথরতলা মহল্লা হতে নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্র বিরোধী উস্কানীমূলক প্রচারপত্র বিলি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শহরের পাথরতলা হতে নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় লিফলেট সহ জামায়াতের জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন সহ জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে। এছাড়া এদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এর আগেও নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
