পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন- এমপি প্রিন্স


নিজস্ব প্রতিনিধিঃ
"দেশের পিছিয়ে পড়া সমাজকে আগিয়ে নিতে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দিলে দেশের মানুষ সুখে থাকে। আজ দেশে খাদ্যের ঘাটতি নেই। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নতির শিখরে আরোহণ করছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ বিশ্বের বুকের একটি মডেল রাষ্ট্রে পরিনত হবে"

শনিবার (২২ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজার হইতে নাজিরপুর ৬.৭১ কিলোমিটার পাকা রাস্তার মেরামত কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স একথা গুলো বলেন।

এসময় তিনি আরোও বলেন, দেশের উন্নয়নের সার্থে আগামী একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারোও ক্ষমতায় আনতে হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে ও এলজিইডি এর তত্ত্বাবধানে ৩,৩১,৮০,২১৭/- (তিন কোটি একত্রিশ লক্ষ আশি হাজার দুইশত সতের)  টাকা ব্যয়ে এই রাস্তার মেরামত কাজের দায়িত্বে আছে ঠিকাদারী প্রতিষ্ঠান ঐশী কনস্ট্রাকশন।  সড়কটি পূর্বের ১০ ফিট প্রশস্ত থেকে ১২ ফিটে উত্তীর্ণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক কমিশনার, দপ্তর সম্পাদক ভিপি মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, হেমায়েতপুর (১,২,৩) ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মধু, মালিগাছা ইউনিইয়ন পরিষদের  চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, পাবনা জেলা যুুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান,  জেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি ককমিটির আআহবায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, সাবেক সহ-সভাপতি জহির হোসেন, সর্দার স্বপন আহমেদ সাবেক যুগ্ম সম্পাদক নাজীউর রহমান খান নাসিব, যুবলীগ নেতা ফিরোজ খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আরমান হোসেন, আওয়ামীলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, সাবেক প্রধান শিক্ষক হারেস আলী, তাঁতীলীগের পাবনা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আলমগীর হোসেন, মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান সহ অন্যান্য নেতাকর্মী।