ঈশ্বরদীর ইউএনও কে নওগাঁর রাণীনগরে বদলি


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুনকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছায়।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে ঈশ্বরদী উপজেলা ইউএনও আল মামুন  নওগাঁ জেলার রাণীনগর উপজেলা বদলি করা হয়েছে।

একাধিক সুত্রের দাবী, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত ভুয়া কৃষদের নামে চেক দেওয়ায় উচ্চ আদালতে বিষয়টি নিয়ে স্থগিত আদেশ দেন। 

চেক বিতরণকে কেন্দ্র করে ইউএনও চরম বিতর্কিত হলে এ কারণে তাকে বদলি করা হয়েছে বলে ধারনা করছে সূত্রটি।

এ বিষয়ে উপজেলার ইউএনও বদলির বিষয়টি স্বীকার করেন। ভুয়া কৃষদের নামে চেক প্রদানের বিষয়টি অসঙ্গতি জানিয়ে বলেন, সরকারি চাকুরিজীবীদের বদলি হয়ে থাকে।

প্রসঙ্গগত, গত ১৯ মার্চ আল মামুন ঈশ্বরদী উপজেলায় যোগদান করেছিলে। এর আগে খুলনা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি ঈশ্বরদী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি পঞ্চগড় জেলার বাসিন্দা।