বার্তাকক্ষ।।
পাবনার চাটমোহরের চলনবিলে নৌকা ডুবিতে ঈশ্বরদীর ৫জন নিখোঁজে ও নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
শনিবার (১লা সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে পাঞ্জাব বিশ্বাস একটি শোক বার্তা পাঠান। শোক বার্তাটি হুবহু দেয়া হলো-
"চলনবিলে নৌভ্রমনে গিয়ে নৌকাডুবিতে পাঁচজন প্রিয় স্বজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করছি। হে আল্লাহ আপনি স্বজনহারা পরিবার এবং তাঁদের আত্মীয় স্বজনদের শোক সামলানোর ক্ষমতা দিন"
উল্লেখ্য গত শুক্রবার ৩১ আগষ্ট পাবনার ঈশ্বরদী উপজেলা সহ কুষ্টিয়ার মোট ২৪ জন চলনবিলে নৌভ্রমনে গিয়ে চলনবিলের পাইকপাড়া নামক স্থানে নৌকা ডুবিতে ৫ জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীদল অভিযান চালিয়ে ৩ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযান অব্যাহত আছে।
নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন, ঈশ্বরদী শেরশাহ রোডের বাসিন্দা ও ঈশ্বরদী কৃষি গবেষনা ইন্সস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো.বিল্লাল গণী, তার স্ত্রী মমতাজ পারভীন শিউলী, সলিমপুর ইউনিয়নের ইউপি সচিব ও বিশিষ্ঠ কলাম লেখক মোশাররফ হোসেন মূসা'র স্ত্রী শাহনাজ পারভীন, ঈশ্বরদী শহরের খন্দকার মার্কেটের ক্রীড়া সামগ্রী ব্যবসায়ী স্বপন বিশ্বাস ও তার মেয়ে সাদিয়া।
শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মমতাজ পারভীন শিউলী, শাহনাজ পারভীন ও সাদিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বাকীদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
