ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পলাশ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১লা সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত পলাশ ঈশ্বরদী শহরের পিয়ারপুরের মুনছুর ইসলামের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে পলাশ পাবনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঈশ্বরদী পোষ্ট অফিস মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান।
এসময় রাস্তায় চলাচলরত লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন পলাশের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
