নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার টেবুনিয়ায় তেলবাহী লরির সাথে ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, ইজিবাইকের চালক মালিগাছা গ্রামের মো.আ.মালেক ও মোটরসাইকেল আরোহী বাড়ইপাড়া গ্রামের রফিক ।
এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আতদের কে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে টেবুনিয়া বাজারের তিনমাথা মোড়ে পাবনাগামী একটি তেলবাহী লরির সাথে উল্টো লেনে বীপরিত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের পেছনে থাকা আরোও ২টি মোটরসাইকেলসহ তেলের লরিটির সংঘর্ষ হলে ৫ জন আহত হয়।
ঘটনাস্থলে থাকা পাবনা সদর থানার এ এস আই ফজলুল হক জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় জড়িত তেলবাহী লরি, ইজিবাইক ও মোটরসাইকেল ২টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
উল্লেখ্য মহাসড়কে দূর্ঘটনা নিরসন কল্পে ঈশবরদী-পাবনা হাইওয়ের টেবুনিয়া বাজারের রাস্তাটি ৪ লেনে উন্নিত করে মাঝামাঝি ডিভাইডার বসানো হয়।
তবে আইন অমান্য করে মহাসড়কে ৩ চাকার নিষিদ্ধ যানবাহন গুলো পার্কিং করে রাখার ফলে মূল সড়কটি সংকুচিত হয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতার ফলে প্রায় প্রতিদিনিই ছোটখাটো দূর্ঘটনা ঘটছে।
এছাড়া বেশীরভাগ যানবাহন সঠিক লেন ব্যবহার না করায় বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
