মোঃ জিল্লুর রহমান রানা ।।
পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে শেখ রাসেল মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মোকলেসুর রহমান মিন্টু।
আটঘরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্যদেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোহাঈমিন হোসেন চঞ্চল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মোঃ তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাতেন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কুমার সেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লংক সরকার। এসময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মি.সুবল মন্ডল, আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আজিজুল গাফ্ফার।
প্রতিবাদ সভায় বক্তারা আটঘরিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা জানান এবং উক্ত মামলা প্রত্যাহারের জোড় দাবী জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু।
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধায় উপজেলার জালালের ঢালে দেবোত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি শ্রি নিখিল কুমার সাহা কতিপয় সন্ত্রসীরা হামলা করে আহত করে।
উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধায় উপজেলার জালালের ঢালে দেবোত্তর ইউনিয়ন আ.লীগের সভাপতি শ্রি নিখিল কুমার সাহা কতিপয় সন্ত্রসীরা হামলা করে আহত করে।
সেই ঘটনায় তাঁর স্ত্রী পপি রানী সাহা বাদী হয়ে আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
