সাঁথিয়ায় ধুমপান করতে বারণ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

 

সাঁথিয়া প্রতিনিধিঃ 
পাবনার সাাঁথিয়ায় ধুমপান করতে বারণ করায় সাকিব (১০) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামে বুধবার রাত ১০টার দিকে। সাকিব ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ভৈরবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।


স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকালে সাকিব সিগারেট খাওয়ার (ধুমপানের) সময় তার চাচী দেখে ফেলে। 


বিষয়টি সাকিবের বাবা সিরাজুলকে জানালে তিনি ছেলে সাকিবকে সিগারেট খেতে নিষেধ করেন এবং মারপিট করেন। 

এতে অভিমান করে সাকিব বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে তার চাচার পরিত্যাক্ত ঘরে সাকিবের ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল খেকে লাশ উদ্ধার করে।


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ মজিদ জানান, সাকিব গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।