পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

 
মিজান তানজিল, পাবনা:
পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা সেপ্টেম্বর) সকালে সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে সদর উপজেলা পরিষদের আয়োজনে এ খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,ভাইস-চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সরকারী এডওয়ার্ড কলেজের উপাধাক্ষ্য শহিদ মো: ইব্রাহিম,পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ,সাধারন সম্পাদক তৌফিক হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সরকারী এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল হোসেন,বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ১১টি দল এ খেলায় অংশ নেয়। উদ্বোধনী খেলায় দাপুনিয়া ইউনিয়ন দল ও দোগাছি ইউনিয়ন দল অংশ গ্রহন করে।