নিজস্ব প্রতিনিধিঃ
চলনবিলে নৌকাদি ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ১ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নারীর নাম মোছাঃ মমতাজ পারভীন শিউলী।
চাটমোহর থানার বরাত দিয়ে জানা যায়, শুক্রবার ( ৩১ আগষ্ট) রাত আনুমানিক ১ টার দিকে ডুবে যাওয়া নোকার ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মমতাজ পারভীন শিউলী ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল গণীর স্ত্রী। এবং বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা ম. জয়নুল আবেদীনের কন্যা। এই নৌকা ডুবির ঘটনায় শিউলীর স্বামী বিল্লাল গনিও নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য শুক্রবার (৩১ আগষ্ট) রাত আটটার দিকে তাড়াশ থেকে ফেরার পথে চাটমোহর উপজেলার পাইকপাড়া এলাকায় এই নৌ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী, কুষ্টিয়া ও বনপাড়া থেকে ২৪ জনের একটি দল
নৌকায় করে তারাশসহ চলনবিলে ঘুরতে যায়। ফেরারপথে চলনবিলের পাইকপাড়া এলাকায়
নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে মোট ৫ জন নিখোজ হয়।
অপর নিখোঁজরা হলেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব কলাম লেখক মোশাররফ
হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভিন (৪৫), ঈশ্বরদীস্থ ডাল গবেষণা কেন্দ্র ও
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী বেলাল হোসেন গণি (৫৫), এবং ঈশ্বরদীর অরণকোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে
কাউছার শেখ (৪২)।
পাবনা ফায়ার
সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগে একটি মাত্র ডুবুরী
দল হওয়ায় উদ্ধার অভিযান চালাতে বিলম্ব হয়। তবে উদ্ধার কাজ চলছে আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে নৌকা ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার সরকার অসীম কুমার, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, চাটমোহর থানার ওসি (প্রশাসন) মো. বদরুদ্দোজা, চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশু সহ প্রমুখ।
