জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে আঃলীগ কে আবারো রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে- পাঞ্জাব বিশ্বাস


নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাবনা-৪ আসনে প্রতিদিনই নিয়মিত গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস। নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয় এই নেতার পথসভা ও উঠান বৈঠকগুলোতে নামছে জনতার উপচে পড়া ঢল। 

বৃহস্পতিবার (২৯আগষ্ট) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দর্গাবাজারে "জয় বাংলা মঞ্চ" আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনগনের মাঝে তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ কে আবারোও রাষ্ট্র ক্ষমতায় আনার আহবান জানান।


তিনি বলেন, দেশে আজ বিদ্যুতের ঘাটতি নেই ফলে লোডশেডিং নাই। বিদ্যুতের চাহিদার আনুপাতিক হারে উৎপাদন বৃদ্ধি হয়েছে।  নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করে বাংলাদেশ তার অর্থনীতির দৃরতার প্রমান দিয়েছে। মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রোহীঙ্গা শরণার্থীদের নিরাপদ আশ্রয় দান, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসীকতা ও সততার ফষল। তাই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে, তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আওয়ামীলীগ কে আবারো বাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

এসময় মোঃশমসের আলী শেখের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনিস মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জয় বাংলা মঞ্চের আহ্বায়ক এস.এম.আকতারুজ্জামান, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ। 


এসময় পথসভায় বিপুল পরিমান আওয়ামীলীগ নেতাকর্মী ও জনতার মাঝে কয়েকজন ব্যক্তি জননেতা পাঞ্জাব বিশ্বাস কে টাকা ও ফুলের মালা দিয়ে তাকে পাবনা-৪ আসনের নৌকার যোগ্য মাঝি দাবী করে তাকে আগামী সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।