ঈশ্বরদী প্রতিনিধিঃ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৪ আগস্ট) সকালে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঈশ্বরদী থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। ভূমিমন্ত্রীর ছেলে সাকিবুর রহমান শরীফ মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা উচ্চবিদ্যালয়ের স্কুল মাঠ থেকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় রওনা দেয়। এয়ার অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁকে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, শরীরে জ্বর নিয়ে ভূমিমন্ত্রী ঈদের আগে ঢাকা থেকে ঈশ্বরদীতে আসেন। ঈদের দিন বৃষ্টিতে ভিজে ও রোদের আঁচে নিজ গ্রামের বাড়ি উপজেলার লক্ষ্মীকুণ্ডায় ঈদের নামাজ পড়ে এলাকাবাসীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন তিনি। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর বেড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ভূমিমন্ত্রীর ছেলে সাকিবুর রহমান শরীফ জানান, তাঁর বাবা জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর বেড়ে যাওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্ত পরীক্ষার পর জানা গেছে, তাঁর ডেঙ্গু হয়েছে। এ ছাড়া শরীরে অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে। বাবার সুস্থতায় সবার দোয়া ছেয়েছেন তিনি।
