শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- পাঞ্জাব বিশ্বাস


নিজস্ব প্রতিনিধিঃ
"শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা একটি অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত সুখি দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ ই আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহল কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের যোগসাজশে জাতির পিতাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। তারা বঙ্গবন্ধুকে  হত্যার মধ্যদিয়ে এই বীরের জাতিকে আবার পরাধীনতার শিকলে বন্দী করতে চেয়েছিলো। সেই পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজও সেই স্বাধীন বাংলার মীরজাফর খন্দকার মোস্তাকের দোসররা জাতির পিতার কন্যার অর্জন ও বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। এদের চিহ্নিত করে আস্তাকুরে নিক্ষেপ করার সময় এসেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জাতির পিতার আদর্শ বুকে লালন করে তার দেখানো পথে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। একটি সমৃদ্ধ জাতি গঠনে অংশগ্রহন করতে হবে।"

বুধবার (১৫ই আগষ্ট) আটঘরিয়ায় জাতীয় শোকদিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬১নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দর্গাবাজার উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশু-কিশোরদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও তার রাজনৈতিক ইতিহাস তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বরেণ্য কবি সাহত্যিক ও পাবনা-৪ আসনের সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাস। এসময় তিনি উপরিউক্ত কথা গুলো বলেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রইচ উদ্দিন, দর্গাবাজার উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ রফিকুল ইসলাম বকুল মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা এস এম সম্রাট, শিক্ষানবিস আইনজীবী ফিরোজ মাহমুদ সহ প্রমুখ।


এসময় আটঘরিয়া উপজেলার বেরুয়ান সড়াবাড়িয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোঃ আনিসুর রহমান জননেতা পাঞ্জাব বিশ্বাস কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যোগ্য উত্তরসূরি আখ্যা দিয়ে তার হাতে একটি দৃষ্টি নন্দন প্রতিকী নৌকা তুলে দেন।

আলোচনা সভা শেষে ১৫ ই আগষ্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটে নিহত জাতির জনক ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অভিবাবকবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।