পার্থ হাসান, পাবনাঃ
পাবনায় নিখোঁজের ৯ দিন পরে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করছে পুলিশ।
রবিবার (১৯ আগষ্ট) বিকেলে পাবনা মালঞ্চি ইউনিয়ের ফকিরপুর ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোঃ জালাল উদ্দিন জানান, বিকেলে পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের ফকিরপুর ব্রিজের নিচে বস্তাবন্দি একজনের মৃতদেহ দেখতে পায় স্থানিয়োরা। মৃতদেহ দেখে তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনা স্থলে গিয়ে বস্তা বন্দি পচাঁ গলিত একজনের মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার রফিকুল ইসলাম মাসুমের( ৩২) মৃতদেহ। মাসুম গোবিন্দা মহল্লার মৃত, ফজলুল হকের ছেলে।
গত ১২ আগষ্ট সকাল থেকে সে নিখোঁজ ছিলো। ওইদিন রাতে তার স্ত্রী সুমনা খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পাবনা সদর থানাতে একটি মামলা দায়ের করে। মাসুম পেশায় একজন ইলেকট্রনিক্স মেকার ছিলো।
মাসুম নিখোঁজের একদিন পরে মামলায় অভিযুক্ত আসামী সুইট হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। অভিযুক্ত সুইট লষ্করপুর গ্রামের এস এম কামরুজ্জামানের ছেলে।
পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ সনাক্তের জন্য মাসুমের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। ময়না তদন্ত ও লাশ সনাক্তের পরে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
