পরিবহন শ্রমিকদের দ্বন্দে আবারো পাবনা-ঢাকা বাস চলাচল বন্ধ


পাবনা প্রতিনিধিঃ
সড়ক পথে পাবনা থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল আবারও বন্ধ করে দিয়েছে শাহাজাদপুরের বাস শ্রমিকরা।বিকল্প পথে যাত্রী না থাকায় পাবনা থেকে বাস বন্ধ করেছেন বাস মালিকরা। 

এতে ভোগান্তিতে পরেছেন সাধারণ যাত্রীরা।বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল থেকে এ পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

কথা কাটাকাটি সময় নিয়ে সমস্যা এই বাস বন্ধের ঘটনা ঘটেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রের তথ্যমতে দুটি বাসের দীর্ঘদিনের যাত্রা পথের সময় নিয়ে ঝামেলায় এই কথা কাটাকাটির সূত্রপাত। 

পাবনা থেকে ময়মনসিংহ যাওয়া আশা করে হাজী ট্রাভেলস অপর দিকে শাহাজাদপুরের হাসিব ট্রাভেলস পাবনা বেড়া থেকে একই পথে যাতায়াত করে থাকে।এ দুই গাড়ির ছাড়ার সময়ের পার্থক্য ১৫ মিনিট, তাতেই যতকাণ্ড। এর একটি স্থায়ী সমাধান চান পাবনা মালিক শ্রমিক ও যাত্রীরা।

বাস চলাচল বিষয়ে পাবনা সরকার ট্রাভেলসের মালিক এমএ কাফি সরকারের বলেন, হাতে গোনা কয়েকজন মানুষের কারণে সমাধান হচ্ছে না।আমরা জিম্মি হয়ে পরেছি শাহাজাদপুর শ্রমিক মালিকের কাছে। দুটি গাড়ির সময় নিয়ে ঝামেলার সূত্রপাত নিরসন করা যাচ্ছে না। প্রতিমাসেই ঝামেলা হয়। ঝামেলা হলে বাস চলাচল বন্ধ থাকে।

পাবনা থেকে প্রতিদিন ঢাকাগামী বাস চলে ১৫০টি। বিকল্প পথে বাস চলালে পুঁজি থাকে না। বর্তমানে নদীতে পানি বৃদ্ধির কারণে কাজিরহাট রুটে নদী পারাপারে সামান্য কিছু বাস চলছে। প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার দেনদরবার করা হলেও সমাধান হচ্ছে না। 

তবে অন্য একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, চলমান ছাত্রদের বিক্ষোভ আন্দোলন সারাদেশের ডাক দেয়ার কারণে ঢাকা বাস মালিক সব জেলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সে কারণে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

উল্লেখ্য গত কিছুদিন আগেও শাহজাদপুরের মোটর শ্রমিকদের কারনে পাবনা- ঢাকা রুটে প্রায় ১০ দিন যাবত বাস চলাচল বন্ধ ছিলো।