![]() |
| শ্রীপুর স্কুল মাঠে পথসভায় বক্তব্য দিচ্ছেন জননেতা পাঞ্জাব বিশ্বাস |
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও প্রচারনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে মাঠে নেমেছেন এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
প্রায় প্রতিদিনিই তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। নেত্রীর নির্দেশে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আটঘরিয়ার সিমান্তবর্তী অঞ্চল বিল বাওরে ঘেরা লক্ষীপুর ও একদন্ত ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাস।
গতকাল সোমবার (৬আগষ্ট) তিনি আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে বিশ্বনেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ করেন। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের দ্বারেদ্বারে ঘুরে তিনি বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেছেন।
এদিন লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে তিনি তার প্রতিষ্ঠিত দাপুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে পৌছালে স্কুলের শিশু শিক্ষার্থীরা তাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পরে তিনি সেখানে এলাকাবাসীদের নিয়ে নৌকায় ভোট দেয়ার যুক্তিকতা তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা করেন।
পরে গারুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক শেষে বিকালে শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ এর আয়োজনে এক পথসভায় বক্তব্য দেন।
এসময় তার আগমনের খবর পেয়ে শ্রীপুর স্কুল মাঠে সাধারণ জনতার ঢল নামে। পথসভা মূহুর্তেই জনসভার রুপ নেয়। কয়েক হাজার পাঞ্জাব প্রেমী মানুষ আধীর আগ্রহে তার বক্তব্য শুনতে থাকেন। এসময় তিনি পুরোনো দিনের স্মৃতি স্মরণ করে সাধারণ মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
বক্তব্য প্রদানকালে তিনি বিশ্বনেত্রী শেখ হাসিনার উদ্যোগে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান, বিদ্যুত খাতের সাফল্য, ছিটমহল সমস্যার সমাধান, রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদ আশ্রয় প্রদান, রেলপথ নির্মান, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ কে নৌকা প্রতীকে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার সুযোগ দেয়ার আহবান জানান।
![]() |
| একদন্ত ও লক্ষীপুর ইউনিয়নে গণসংযোগকালে প্রবীণদের স্নেহ ও ভালোবাসায় সিক্ত পাঞ্জাব বিশ্বাস। |
গ্রামে গ্রামে গণসংযোগকালে নবীণ-প্রবীণ হাজারো মানুষের ভালোবাসায় আপ্লুত হন জননেতা পাঞ্জাব বিশ্বাস। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই তাকে জড়িয়ে ধরে আবেগতারিত হয়ে পড়েন। তারা আগামী সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে পাঞ্জাব বিশ্বাস কে এই আসনের নৌকার মাঝি হিসেবে পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেন। এসময় পাঞ্জাব বিশ্বাস তাদের কে প্রিয়নেত্রীর প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন।


