নিজস্ব প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে পাবনা-৪ আসনে বইতে শুরু করেছে নির্বাচনের আমেজ। এই আসনে মনোনয়ন প্রত্যাশীরা নেমেছেন জনসংযোগে। এরই ধারাবাহিকতায় নিয়মিত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই আসনের সাবেক সাংসদ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
আজ রবিবার (৫ আগষ্ট) ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ও আটঘরিয়ায় গণসংযোগ করেছেন পাঞ্জাব বিশ্বাস। নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয় জননেতা পাঞ্জাব বিশ্বাস কে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দিনভর মুলাডুলি ও চাঁদভা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে বিকালে আটঘরিয়ার চাঁদভা বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে গণমানুষের ঢল নামে। পথসভা যেন পরিনত হয় জনসভায়। পাঞ্জাব বিশ্বাস উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি ১৫ই আগষ্ট স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বক্তব্য শুরু করেন।
তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, মায়ানমারের সাথে সমুদ্রসীমা বিজয়, ছিটমহল সমস্যা সমাধান, বিদ্যুত খাতের উন্নয়ন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান, পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মানের মত সাফল্য গুলো সম্ভব হয়েছে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনার আদম্য প্রয়াস ও আসীম সাহসীকতায়।
এসময় তিনি, দলের কিছু নেতা কর্মীদের আশালীন আচরনে কেউ মনোকষ্ট পেয়ে থাকলে বঙ্গকন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকিয়ে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভেদভুলে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করার আহবান জানান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আকতারুজ্জামান আকতার, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য আঃ সাত্তার, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নাত আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, চাঁদভা ইউনিয়নের ইউপি সদস্য ইয়ার আলী খান, মন্টু মিয়া, আঃ কাদের, আওয়ামীলীগ নেতা মুন্তাজ আলী, আঃরউব, কৃষকলীগ নেতা আঃ সালাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, চাঁদভা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের বিপুল পরিমান নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য আগামীকাল সোমবার(৬ ই আগষ্ট) আটঘরিয়ার লক্ষীপুর ইউনিয়নে জনসংযোগ শেষে বিকেলে লক্ষীপুরের শ্রীপুর বাজারে একটি পথসভা করার কথা রয়েছে। এবং মঙ্গলবার (৭ই আগষ্ট) একদন্ত ইউনিয়নে জনসংযোগ শেষে ঐ দিন বিকেলে একদন্ত বাজারে পথসভা করবেন।


