কাজিরহাট থেকে আরিচা যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ৩ জন নিখোঁজ


এস.এম.জহুরুল হক নিজস্ব প্রতিনিধিঃ 
পাবনার বেড়ার কাজিরহাট থেকে আরিচা ঘাটে যাওয়ার  পথে মানিকগঞ্জেরর যমুনা নদীর চরশিবালয় এলাকায় সকাল ১০ টার দিকে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। 

যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

এসময় কয়েকজন সাঁতরে তীরে ওঠে বাকিরা নিখোঁজ রয়েছে।তীরে সাঁতরে ওঠা আলহাজ নামের এক যাত্রী জানান, তিনিসহ প্রায় সবাই তীরে উঠতে পারলেও তার বাবা নুর বখতসহ (৫০) দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ট্রলারটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পুলিশ স্পিডবোট নিয়ে গেছে। 

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ চালিয়ে যাচ্ছে।