পাবনায় লরি চাপায় অটোরিকশা যাত্রী নিহত


পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলায় ট্যাংক লরি চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। 

এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের ধোপাঘাটায় এ দূর্ঘটনা ঘটে। 

দূর্ঘটনায় নিহত আলমগীর (৩৯) আমিনপুর থানার টাংবাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রবিবার সন্ধ্যায় ধোপাঘাটা এলাকায় আমিনপুর গামী একটি সিএনজি অটোরিকশার সংগে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংলরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় লরি চালক অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত  গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় অপর একজনকে পাবনা সদর হাসপাতালে আনার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।