নিজস্ব প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গঠন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও পাবনা জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
জনগনের মাঝে উন্নয়ন প্রচারে তিনি "জয়বাংলা মঞ্চ" নামের একটি সংগঠনের ব্যানারে বিগত তিন মাস ধরে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গ্রামে মানুষের দ্বারেদ্বারে ঘুরে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে আওয়ামীলীগ কে আবারো রাষ্ট্র ক্ষমতায় রাখার যৌক্তিকতা তুলে ধরে নৌকার পক্ষে জনমত গঠনের কাজ করে চলেছেন।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৬ আগষ্ট) বিকেলে আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের স্কুল মাঠে জয়বাংলা মঞ্চের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, মা,বাবা, পরিবার স্বজন হারিয়ে জাতির পিতার অসমাপ্ত কাজ গুলোর বাস্তবায়নে বিশ্বনেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিদ্যুত খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই মাঝে পাবনা জেলার নয়টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে খুব শীঘ্রই আরোও দুইটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে।
দেশের মানুষ আজ লোডশেডিং কি জিনিস তা ভূলে গেছে অথচ বিএনপি সরকারের আমলে বিদ্যুতের লোডশেডিং এর কারনে আমার কৃষক ভাইয়েরা ফষলের জমিতে সময়মত সেচ দিতে পারেনি, ব্যবসায়ীরা তাদের কারখানার সঠিকমাত্রায় পণ্য উৎপাদন করতে পারেনি। আমার আপনার প্রিয় নেত্রী বিদ্যুৎ এর ঘাটতি মেটাতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে ঈশ্বরদীর রুপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পের কাজ শুরু করেন যা ইতিমধ্যে দৃশ্যমান। আর মাত্র কয়েকমাসের মধ্যেই দেশের প্রায় ছয় কোটি মানুষ এই পারমানবিক বিদ্যুত প্রকল্প হতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পারে।
![]() |
| ছবিঃ পথসভায় উপস্থিত জনতার একাংশ |
তিনি আরোও বলেন, দেশের যুব সমাজ কে ধ্বংস করছে মাদক নামের এক ঘাতক ব্যাধী। ইতিপূর্বে দেশবাসী দেখেছে প্রিয় নেত্রীর দৃড় সিদ্ধান্তে" চলোযাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে" স্লোগানে মাদকের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছিলেন, দেশে আজ মাদকের ভয়াবহতা কমেছে। প্রিয় নেত্রীর সাহসী পদক্ষেপে জঙ্গী দেশের তকমা পাওয়া বাংলাদেশ আজ বিশ্বের বুকে মানবিক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছে ২০৪১ সালের মধ্যে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ কে আবারো রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রয়োজন। আর আওয়ামীলীগ কে ক্ষমতায় রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এসময় উপস্থিত জনতা জননেত্রী শেখ হাসিনা মনোনীত যোগ্য প্রার্থীকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।
এসময় জয়বাংলা মঞ্চের সদস্য ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমানের সঞ্চালনায় ও হাপানিয়া গ্রামের প্রবীন আওয়ামীলীগ কর্মী আলহাজ্ব আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জয়বাংলা মঞ্চের আহবায়ক ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আকতারুজ্জামান, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু দাঊদ, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীযুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন মিলন মন্ডল, যুবলীগ নেতা শুভ বিশ্বাস প্রমুখ।
পথসভা চলাকালে সেখানে আওয়ামীলীগ নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল পরিমান আওয়ামীলীগ সমর্থক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

