পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত


পাবনা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনায় বিভিন্ন কর্মসুচি পালিত হয়। 

সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনায়’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।


পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বিশাল শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। 

র‌্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ ছাড়াও জেলা আওয়ামী লীগ, শ্র্রমিকলীগ, মহিলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। 

অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিক পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রতীক মহিলা ও শিশু সংস্থার কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। কালো পতাকা উত্তোলনের পর উইমেন উইথ ডিজএ্যাবিলেটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং প্রতীক মহিলা ও শিশু সংস্থার আয়োজনে প্রতিবন্ধী নারী-পুরুষদের একটি দল দুর্জয় পাবনা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাবনা জেলা প্রশাসন আয়োজিত শোক র‌্যালীতে অংশগ্রহন করে। 

র‌্যালী শেষে পাবনা পুলিশ লাইন, পিসিসিএস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোগাছী প্রতিবন্ধী নারী উন্নয়ন দলের সভাপতি মোছা: শিউলি খাতুন এবং সভা সঞ্চালনা করেন আয়োজন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান। 

সভায় বক্তব্য দেন আয়োজক সংস্থার প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান, দোগাছী প্রতিবন্ধী নারী দলের সদস্য মোছা: ইসমা খাতুন, মোছা: শিরিন আক্তার, ফাহিমা খাতুন প্রমূখ।