চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন চাটমোহর থানায় সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা।
মঙ্গলবার (১৪ই আগষ্ট) সন্ধার পরে থানার ওসির চেম্বারে চা চক্রের মাধ্যমে সাংবাদিকদের সাথে ইতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সাংবাদিকদের সাথে পরিচয় ও তথ্য আদান প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় অফিসার ইনচার্জ ওসি মো. বদরুদ্দোজা সাংবাদিকদের নিকট থেকে সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।
