পাবনার সাঁথিয়ায় ৬ বছরের শিশু ধর্ষন: ধর্ষক ৭৫ বছরের বৃদ্ধ আটক


এস,এম জহুরুল হক নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে জমির আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত জমির উপজেলার গাঙ্গুহাটি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

থানা সুত্রে জানা যায়, উপজেলার আর.আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুহাটি গ্রামের জমির আলীর প্রতিবেশী প্রবাসীর কন্যা ও বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী (৬) গত বুধবার ২৯ আগষ্ট বিকাল ৫টার দিকে জমির আলীর বাড়ীতে বেড়াতে যায়।

এসময় বাড়ীতে কেউ না থাকায় লম্পট নরপশু জমির আলী শিশুটিকে ফুসলিয়ে ঘড়ের ভিতর ডেকে নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে।

তার চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

শিশুর মা বাদী হয়ে সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে বৃদ্ধ ধর্ষক জমির আলীকে আটক করে।

এ ব্যপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। যার নং ১৭।

এব বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, শিশুটিকে পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। ধর্ষককে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।