নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক।
সোমবার (২০ আগষ্ট) ভোরে পাবনা শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড়ে অবস্থিত বহুতল বাণিজ্যিক ভবন ছাত্তার বিশ্বাস ভবনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ভবনের নিচ তলা থেকে সূচনা হওয়া আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকে ছাত্তার বিশ্বাস ভবনের এক একটি ফ্লোর।
আগ্নিকান্ডের খবর পেয়ে একদল নেতাকর্মী সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক। ফায়ার সার্ভিস কর্মী ও জেলা পুলিশের সদস্যরা যখন আগুন নিয়ন্ত্রন ও উদ্ধার কাজে হিমসিম খাচ্ছে তখন মানবতার সেবায় নিজেদের সপে দিলেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।
পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি শিবিলী সাদিকের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম অগ্নিকান্ডের শিকার বিশ্বাস ভবনে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে পাবনা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সর্বাত্মক সহযোগীতা করে।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার কাজে অংশগ্রহনের পাশাপাশি অসুস্থ হয়ে পড়া লোকজন ও উদ্ধার কর্মীদের প্রাথমিক চিকিৎসা, পানি ও স্যালাইন সরবরাহ করেছে।
এবিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক বলেন, আমরা ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। জাতির পিতার আদর্শ আর্তমানবতার সেবা করা। যখন জানতে পেরেছি বিশ্বাস ভবনে আগুন লেগেছে তখনই এখানে ছুটে আসি ও দূর্গতদের উদ্ধার ও উদ্ধারকর্মীদের কাজে সর্বাত্মক সহযোগীতা করেছি। এটা আমার রাজনৈতিক আদর্শের শিক্ষা। আমরা ছাত্রলীগকে একটি অনুকরণীয় সংগঠন রুপে পরিচালিত করতে চাই। স্বপ্ন দেখি আমাদের অভিবাবকরা আমাদের তাদের সন্তানদের ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে গর্ববোধ করবে এমন একটি ছাত্রলীগ প্রতিষ্ঠা করবো।
এসময় জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীদের সাথে উদ্ধার কাজে সহযোগীতায় অংশ নেয় সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন জুন্নুন সহ বুলবুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য সকলের সর্বাত্মক সহযোগীতায় জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অক্লান্ত প্রচেষ্টায় ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। সকলের আন্তরিক প্রচেষ্টায় রক্ষায় পায় বিপুল পরিমান সম্পদ।


