ভাঙ্গুড়ায় ষাঁড়ের সিংয়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ 
পাবনার ভাঙ্গুড়ায় ষাঁড় গরুর ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে আক্তার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অাজ শনিবার বিকেলে পৌর সদরের বেইলী ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। 

আক্তার উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মুল্লিকচক গ্রামের মৃত.ইলাম প্রামানিকের ছেলে। 

প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার মধুরগাঁতি গ্রামের আব্দুল মমিনের ষাঁড় গরু বিক্রি করার জন্য গাড়িতে করে শরৎনগর হাটে নিয়ে আসে। ষাঁড়টি গাড়ি থেকে নামানোর সময় রাখালের হাত থেকে ষাঁড়টি ছুটে দৌড়তে থাকে। 

বেইলী ব্রিজের পূর্ব পার্শ্বের কালর্ভাট ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে বাজার করতে আসছিলেন আক্তার। ষাঁড়টি এসময় তাকে সিং দিয়ে আঘাত করে। এসময় ষাঁড়সহ সে ওই ব্রিজ থেকে নিচে সিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ডেইলি পাবনা ডটকমকে বলেন, ষাঁড়ের আঘাতে নিহত আক্তারকে পারিবারিক ভাবে দাফনের চেষ্টা চলছে। 

এবিষয়ে পৌর প্যানেল মেয়র মো. আব্দুর রহিম বলেন, ঘটনার পর ঘাতক ষাঁড়কে আটকে রাখা হয়। নিহত আক্তারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ষাঁড়টিকে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।