আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর উপস্থিতিতে আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার ৪আগষ্ট দুপুরে উপজেলার দেবোত্তরে বৃক্ষ মেলা উদ্ভোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে । সংঘর্ষে উভয় পক্ষের কমপেক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুইজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আটঘরিয়া উপজেলা বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু।
এই অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন মিছিল নিয়ে যোগ দিলে, ভূমিমন্ত্রীর উপস্থিতিতে তার লোকজন আগতদের চোর বলে কটুক্তি করে ৷
এই অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন মিছিল নিয়ে যোগ দিলে, ভূমিমন্ত্রীর উপস্থিতিতে তার লোকজন আগতদের চোর বলে কটুক্তি করে ৷
এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে আটঘরিয়া পৌর ছাত্রলীগের সভাপতি বাধন, ছাত্রলীগ কর্মী পার্থ, রুমন এবং যুবলীগ কর্মী জাহিদকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভূমিমন্ত্রী পক্ষের আওয়ামীলীগ নেতা ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাইফুল ইসলাম কামাল বলেন, ভূমিমন্ত্রীর অনুষ্ঠানে মিছিল নিয়ে ঢুকতেই শহিদুল ইসলাম রতন পক্ষের লোকজন আমাদের নেতাকর্মীদের উপর মারপিট শুরু করলে সংঘর্ষ বেধে যায়। এতে তার পক্ষের দুইজন আহত হয়েছে বলে দাবী করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, বৃক্ষ রোপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী উষ্কানিতে সাইফুল ইসলাম কামাল পরিকল্পিত ভাবে মিছিল নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। এতে তার পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে কথা হয় পাবনা আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআনোয়ারুল ইসলাম জানান, আজ আটঘরিয়া উপজেলা অফিসে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমিমন্ত্রী। স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মিছিল থেকে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।
তিনি আরো বলেন,তবে আমার জানা মতে কেউ আহত হয়নি। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
