শিক্ষার চেয়ে বড় কোন সম্পদ নেই- অঞ্জন চৌধুরী পিন্টু


পাবনা প্রতিনিধিঃ
শিক্ষার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তাই সবাইকে সাধ্যমত শিক্ষা গ্রহন করা উচিৎ।

গতকাল রবিবার (১৯ আগষ্ট) চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাবনা প্লান্টের সহকর্মীদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের পরিচালক ও স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এ কথ বলেন।

স্কয়ার পরিবারের সদস্যদের সন্তানদের মেধা বিকাশের লক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কয়ার ট্রয়লেট্রিজ পাবনা প্লান্টের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মোট ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

এসময় শিক্ষার্থীদের অভিবাবকসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার‍ ট্রয়লেট্রিজ লিঃ পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক, অর্থ ও হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার আবু তাহের, মানবসম্পদ বিভাগের এজিএম আব্দুল হান্নান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ এর ফ্যাক্টরি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার বিঞ্চু দে, সিনিয়র ম্যানেজার (উৎপাদন) বিদ্যুৎ বরণ চ্যাটার্জি, জয়ন্ত কুমার পাল, ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার বিভাগ রফিকুল ইসলাম, সাজু মিয়া, এবং বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ।