ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১২


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী উপজেলায় শুক্রবার (১৭ আগস্ট) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাবের একটি দল।

গ্রেফতার হলেন-  উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের মৃত বারী চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (৩৮)।

এ সময় তাঁর কাছ থেকে বিদেশে তৈরি একটি পিস্তলদুটি বন্দুকের গুলি ও ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে পাবনা র‍্যাব-১২ এর পাবনা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. রুহুল আমিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে রুহুল আমিন জানানগোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাতে সাঁড়া গোপালপুর দোয়েল সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার মিলনকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানানতার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।