এস.এম. জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সাঁথিয়ায় ভেজাল যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দুর্গন্ধময় ঘরের মধ্যে নোংরা বালতিতে পানি, রঙ ও এক ধরণের যৌন উত্তেজক পাউডার এজেন্ট দিয়ে তৈরি হচ্ছে "টাইগার" "ডাবল হর্স" "জিনসিন প্লাস " নামক লিকুইড ওষুধ। যা কিনা বাজারজাত হচ্ছে যৌন উত্তেজক ওষুধ হিসেবে।
গোপন এ সংবাদে গত শনিবার বিকেলে পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলামের নেতৃত্বে এস আই শাহাজুল, নাজমুল ও সংগীয় ফোর্সসহ আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজক পানীয় এবং এটি তৈরীর যন্ত্রপাতি ও কাচাঁমালসহ ৩জনকে আটক করেন। আটককৃতরা হলো -কাওছার, পিং- মৃত নুর হোসেন সাং বনগ্রাম মাস্টারপাড়া, রানা (২৬), পিং আঃ রাজ্জাক সাং রঘুনাথপুর ও খোকা(৪৫), পিং-হোসেন আলী, সাং রঘুনাথপুর কলেজপাড়া, থানা- আতাইকুলা।
আতাইকুলা থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
