পাবনা প্রতিনিধিঃ
বর্তমান সময়ে দেশ ও সমাজ ধ্বংসের অন্যতম কারন হলো মাদক, আর এই মাদককে সমাজ থেকে নির্মূল করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রমিস-ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে গত ১০ই আগষ্ট থেকে শুরু হয় আশুতোষপুর আন্ত: ফুটবল টুর্নামেন্ট-২০১৮।
বুধবার (২৯ই আগষ্ট) অনুষ্ঠিত হলো উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রসাশক মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও রানা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস রানা।
অনুষ্ঠানের শুরুতে শোকের মাস আগষ্ট কে কেন্দ্র করে এক মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত এবং উক্ত ফুটবল ম্যাচ দেখতে আসা আগ্রহী হাজারো দর্শকসহ সকল খেলোয়ারদের নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদকের বিরুদ্ধে শপথ গ্রহনের মাধ্যমে খেলা শুরু করেন।
খেলা শেষে অংশগ্রহনকারী দলের মধ্য পুরস্কার বিতরন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রমিস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান বিদ্যুৎ ও সাধারন সম্পাদক দেওয়ান স্বাধীন।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সর্বদা প্রমিস-ফাউন্ডেশন এর সামাজিক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সামজ উন্নয়নে এরকম অনুষ্ঠান পুনরায় আয়োজন করার জন্য আহব্বান জানান।
