সাঁথিয়ায় গামলার পানিতে পড়ে চার মাস বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু


এস.এম.জহুরুল হক, নিজস্ব প্রতিবেদকঃ 
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে গামলায় রাখা পানিতে পড়ে চার মাস বয়সী জমজ দুই ভাইয়ের  মৃত্যু হয়েছে। নিহত জিহাদ ও রিহাদ কাঁশিনাথপুর পশ্চিমপাড়ার জিলান শেখের ছেলে।

জানা যায়, উপজেলার কাশিনাথপুর পশ্চিমপাড়ারর ঈদগাঁহ মাঠ সংলগ্ন জিলাল শেখের স্ত্রী কলি খাতুন চার মাস পূর্বে দুই জমজ সন্তান জিহাদ ও রিহাদকে জম্ম দেয়। 

মঙ্গলবার (২৮আগষ্ট) দুপুরে কলি খাতুন তার দুই সন্তানকে নিয়ে নিজ  ঘরে ঘুুমিয়ে পড়ে। ঘুম থেকে সে জেগে দেখেন তার দুই সন্তান চকির পাশে গামলার মধ্যে পানিতে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মৃত্যু অবস্থায় তাদেরকে উদ্ধার করে। 

জমজ সন্তানদের মা কলি খাতুন জানান, আমি ঘুমিয়ে ছিলাম। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে আমার দুই সন্তানকে গামলার মধ্যে দেখতে পাই। কিন্তু ততক্ষণে তারা মারা যায়।

এলাকাবাসী জানান, জিলান শেখের স্ত্রী কলি খাতুনের ওপর ‌জ্বিনের আছড় রয়েছে। ইতিপূর্বে তার আরও একটি সন্তানের অস্বাভাবিকভাবে  মৃত্যু হয়।

জমজ দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আশিস বীন হাসান,  সাঁথিয়া থানার ওসি তদন্ত আব্দুল মজিদ, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, ও কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম।