এতিম শিশুদের সাথে পাবনা জেলা প্রশাসকের ঈদ আনন্দ

 

নিজস্ব প্রতিনিধিঃ
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।এ বিশেষ দিনে আপনজনদের নিয়ে শিশুরা ব্যস্ত রয়েছে ঈদের আনন্দে।

প্রতিটা বাবা মা তার আদরের সন্তানের ইচ্ছা পূরণে ব্যস্ত আর বাবা মার কোলে শিশুদের কত আবদার কত আনন্দ কিন্ত এই বিশেষ দিনে যদি বাবা মা দুনিয়ায় বেচে না থাকে।  সেই কষ্টের কোন বিকল্প নেই।বাবা মা না হারালে এসব  এতিম শিশুদের আজ কতইনা আনন্দ হতো তারা বাবা মায়ের কাছে তাদের কতইনা আবদারের কথা বলতো। বাবা মার তাদের মুখে তুলে ভাত খাওয়াতেন বেড়াতে নিয়ে যেতেন।  বাবা মা তাদের সাত রাজার ধণ কলিজার টুকরার একটু হাসিমাখা মুখখানি দেখার জন্য কত কিছুই না করতেন এই ঈদের দিন।

আজ পাবনা সরকারি শিশু পরিবারের অসহায় এতিম শিশুদের সাথে ঈদের দিন কিছু সময় কাটালেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দীন।তিনি শিশুদের মাঝে যেতেই শিশুরা যেনো একজন অভিভাবাক পেলেন। একসাথে  দুপুরে খাওয়া দাওয়া করলেন তিনি। মুখে তুলে খাওয়ালেন নরম কোমলতায় মাথায় হাত বুলিয়ে দেন, যেন মমতার পরশ এই তো তাদের যেনো বাবারই মতন। শিশুরা শোনালেন তাদের আবদারের কথা।

তিনি এসব শিশুদের সকল বিষয়ে নিয়মিত  খোজ খবর রাখেন বলে জানায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় উপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক শিউলী রানী, সাংবাদিক রনি ইমরান সহ প্রতিষ্ঠানের অনান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।