আটঘরিয়ায় চাঁন্দাই স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শিক্ষা সেমিনার ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত


মিজান তানজিলঃ
আটঘরিয়ায় চাঁন্দাই স্টুডেন্ট  ফোরামের উদ্দোগে  শিক্ষার মান- উন্নয়নে শিক্ষা সেমিনার ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  হয়েছে।

বৃহস্পতিবার (সকাল চাঁন্দাই উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে  এ অনু্ষ্ঠানটি অনুষ্ঠিত  হয়।  

অনুষ্ঠানে চাঁন্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও আটঘরিয়া  মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আসলাম হোসেনের সভাপতিত্বে  বক্তব্য  দেন ইঞ্জিঃ মনিরুল ইসলাম মনি,আবুল কালাম আজাদ,বিশিষ্ট শিল্পপতি  আমদাজ হোসেন  ফরাজী,প্রভাষক আসাদুল ইসলাম,  মাওঃ জাহাঙ্গীর আলম প্রমুখ ।

এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষার্থীদেরকে  একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি  বাইরের পাঠ্যপুস্তকও পড়তে উদ্বুদ্ধ  করেন। এবং বিভিন্ন  সমাজসেবা মূলক কাজে নিজেদেরকে আত্মবিনিয়োগ  করার নির্দেশ  দেন। 

অনুষ্ঠান  শেষে  উপস্থিত শিক্ষা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদেরকে ঈদ শুভেচ্ছা ও পুরস্কার  বিতরণ করা হয়।