ঈশ্বরদীতে নৌকার পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন জুবায়ের বিশ্বাস


ঈশ্বরদী প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ কে নৌকা প্রতিকে বিজয়ী করে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনার প্রয়াসে নিয়মিত কর্মসূচি পালনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে জনমত গঠনে নিয়মিত মতবিনিময় সভা ও উঠান বৈঠক করছেন জনপ্রিয় সাবেক এই ছাত্রনেতা।

এরই ধারাবাহিকতায় রবিবার (৫ই আগষ্ট) জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌছে দিতে এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 


উক্ত উঠান বৈঠকে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলাউদ্দিন আহম্মেদের পরিচালনায় ও প্রবীন আওয়ামীলীগ নেতা ফকির মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক আবু সাইদ, ঈশ্বরদী কলেজের সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আরাফাত রাসেল এবং যুবলীগ নেতা মোতালেব হোসেন প্রমুখ। 

অনুষ্টানে বক্তারা আগামী সংসদ নির্বাচনে আবারোও আওয়ামীলীগ কে রাষ্ট্র ক্ষমতায় আনার গুরুত্ব তুলে ধরে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এসময় সেখানে বিপুল পরিমান আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও আওয়ামীলীগ সমর্থক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।