চলনবিলে নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ



 নিজস্ব প্রতিনিধি:
পাবনার চলনবিলে নৌকা ডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (৩১ আগষ্ট) রাত আটটার দিকে তাড়াশ থেকে ফেরার পথে চাটমোহর উপজেলার পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী, কুষ্টিয়া ও বনপাড়া থেকে ২৪ জনের একটি দল নৌকায় করে তারাশসহ চলনবিলে ঘুরতে যায়। ফেরারপথে চলনবিলের পাইকপাড়া এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৪ জন নিখোজ হয়। 

নিখোঁজরা হলেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহানাজ পারভিন (৪৫), ঈশ্বরদীস্থ ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী বেলাল হোসেন গণি (৫৫), তার স্ত্রী শিউলি খাতুন (৩৮) এবং ঈশ্বরদীর অরণকোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে কাউছার শেখ (৪২)। 

নৌকা ডুবির পর আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলকাবাসী স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগে একটি মাত্র ডুবুরী দল হওয়ায় তারা বগুড়া জেলার সারিয়াকান্দিতে উদ্ধারের কাজে গেছেন। সেখান থেকে তারা ফিরলে এখানে উদ্ধার অভিযান চালানো হবে।