পাবনার ৭ টি বেসরকারি কলেজ জাতীয়করণ


বার্তাকক্ষঃ
পাবনায় ৭ টি বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।

অাজ রোববার (১২আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়।

গত বৃহস্পতিবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আজ আদেশ জারি করা হলো।

পাবনার সাঁথিয়া ডিগ্রি কলেজ, চাটমোহর ডিগ্রি কলেজ,  বেড়া কলেজ, ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, অাটঘরিয়া মহাবিদ্যালয়, সুজানগর ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ,  ফরিদপুর মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ জাতীয়করণ করা হয়েছে।

এছাড়া সারাদেশের ২৭১টি বেসরকারি কলেজ সরকারি হওয়ার পর পর দেশে মোট সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৫৯৮টি।

এ ২৭১টি কলেজে রয়েছেন অন্তত ১০ হাজার শিক্ষক-কর্মচারী। আজ থেকেই তারা সরকারি বেতন-ভাতাসহ সব সুবিধা পাবেন।