পাবনায় অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আকরাম শেখ (৪৫) পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর (শ্রীপুর) গ্রামের জব্বার আলী শেখের ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ আকরাম শেখ কে আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। পরে আটককৃত আকরাম শেখের স্বীকারক্তি অনুয়ায়ী ইসলামপুর এলাকার একটি লিচু বাগানের ঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের তৎকালীন এসআই কামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আদালত র্দীর্ঘ শুনানী ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সালমা আক্তার শিলু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আইয়ুব খান।