পাবনার বেড়ায় আগুনে পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি


এস.এম.জহুরুল নিজস্ব প্রতিনিধিঃ 
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামে একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ১০০ শত মন ধান, ২৫ মন পাট, নগদ টাকাসহ বসতঘর ও মালামাল। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মী সুত্রে জানা যায়, আজ রবিবার (১২ আগষ্ট) বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের দক্ষিণপাড়া মোঃ শাহাদত হোসেনের (৫০)বাড়িতে দুপুর ১২:১৫ মিনিটের সময় হটাৎ করে বৈদুতিক মিটার বিষ্ফোরণ ঘটে আগুন লেগে যায়। সেখান থেকেই আগুন মহুত্বের মধ্যে ঘরে ছড়িয়ে পরে। 

খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আগুণে পুড়ে ছাই হয়ে যায় একটি চৌচালা ঘর, ১০০শত মন ধান, ২৫মন পাট, নগদ চার লক্ষ টাকাসহ আসবাপত্র।

আরও জানা যায়,শাহাদতের ছেলে শাহিন আলম (২২) এর বিদেশ যাওয়ার টাকা,পাসফোর্ট প্রয়োজনিয় কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জনান।

এ ব্যাপারে বেড়া ফায়ার সার্ভিসের হরহাউজ ইনস্পেক্টর মোঃ বেলাল হোসেন জানান, সাড়ে ১২টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে আগুনে পুড়ে যায একটি ঘর, ধান পাটসহ আসবাপত্র। ঘরে পাঠ থাকায় আগুন দ্রুত সবখানে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানান।