এস.এম.জহুরুল হক, নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ অপহৃত স্কুল ছাত্রীকে ৪ দিন পর উদ্ধার করেছে।
এসময় অপহরনকারীর বাবা আঃ আশরাফ হোসেন ও বন্ধু মহাসিনকে আটক করেছে। আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আতাইকুলা থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, আতাইকুলা থানার শ্রীকোলা আজিজ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ১ আগস্ট (বুধবার) বিকালে বাড়ির পাশে দোকানে আসে।
এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূবৃর্ত্তরা জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় ছাত্রীর বাবা আঃ বাতেন বাদী হয়ে হাপানিয়া গ্রামের আশরাফ হোসেন ও তার দুই ছেলে আসাদুল (২৪), আলামিন (২২) শ্রীকোল গ্রামের মহাসিন (২৫) সহ ৭/৮ জনের নামে আতাইকুলা থানায় অপহরণ মামলা করেন।
মামলার পর থেকে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ৫ আগস্ট সন্ধ্যায় স্কুল ছাত্রীকে পাশের গ্রাম শ্রীকোল থেকে উদ্ধার ও ২ অপহরনকারীকে আটক করে।
সোমবার (৬আগষ্ট) আটককৃত আশরাফ হোসেন ও মহাসিনকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা প্রেরণ করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আমরা অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং ২ অপহরণকারীকে আটক করেছি। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
