নিজস্ব প্রতিনিধিঃ
"সুষ্ঠ নির্বাচনে মধ্যদিয়েই আওয়ামীলীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। দলের নাম ভাঙ্গিয়ে অনেকে বলেন, নির্বাচনে ভোট লাগবে না, ভোট ছাড়াই নির্বাচন হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াবেন না। এবারের নির্বাচন হবে অংশগ্রহণমমূলক নির্বাচন। জননেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী দিলে সুষ্ঠ ভোটের নির্বাচনের মধ্যদিয়েই পাবনা-৪ আসনে আওয়ামীলীগ এক লক্ষধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে"
"যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, দূর্নীতি করেছে তারা কেউ ছাড় পাবে না। জননেত্রী শেখ হাসিনা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এমপি মন্ত্রী যে যত প্রভাবশালীই হোক না কেন বঙ্গবন্ধুকন্যা কাউকেই ছাড় দিবেন না"
পাবনা-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস গতকাল সোমবার (১৩ই আগষ্ট) আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। এরআগে ১৯৭৫ এর ১৫ই আগষ্টের কালরাত্রিতে ঘাতকের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা ও তার পরিবারে সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করেন।
এসময় তিনি মুক্তিযুদ্ধচলাকালীন আটঘরিয়া থানার অকুতোভয় শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আঃ জলিল মিয়া ও উপজেলা আওয়ামীলীগের নিবেদিতপ্রান সভাপতি মরহুম আঃ কুদ্দুর মোল্লার কথা স্মরণ করেন।
তিনি বলেন, জাতির জনক দূর্নীতির বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন।সেদিন কিছু বিপথগামী রাজনৈতিক ব্যক্তির যোগসাজসে সেনাবাহিনীর কিছু ক্ষমতালোভী অফিসার আমার জাতির পিতাকে নির্মমভাবে ৭৫এর ১৫ই আগষ্ট স্বপরিবারে হত্যা করে। সেই দূর্নীতিবাজদের পেতাত্মারা আবারো জননেত্রীর উন্নয়নকে ধ্বংস করতে তৎপর। গুটি কয়েক দূর্নীতিবাজের জন্য উন্নয়নের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হয়ে যাচ্ছে। সময় এসেছে এদের বর্জন করার।
দেশের জন্য এত কাজ করেও কাংখিত উন্নয়ন আজ বাধাগ্রস্ত হচ্ছে গুটিকতক দূর্নীতিবাজদের জন্য। দেশের কাংখিত উন্নয়নের জন্য জননেত্রী এবার দূর্নীতিবাজ কাউকে মনোনয়ন দেবেন না। তাই প্রিয়নেতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলাদের বিনির্মানে আরোও ৫ টি বছর জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রয়োজন। আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রিয় নেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এসময় মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমানের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ মিজানুর রহমান ভূটিয়া, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, উপদপ্তর সম্পাদক আঃমতিন মাষ্টার, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু দাঊদ বকুল, সাংস্কৃতিক সম্পাদক মনসুর আলী, চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আঃ ছাত্তার মোল্লা, চাঁদভা ইউনিয়নের ইউপি সদস্য আঃমালেক, ইউপি সদস্য, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম নাদু প্রমুখ।
এসময় দেবোত্তর বাজারের পথসভায় বিপুল পরিমান লোকসমাগমে পথসভা জনসভার রুপনেয়। সেই সাথে বিপুল পরিমান আওয়ামীলীগ নেতাকর্মীরা আগামী নির্বাচনে পাবনা-৪ আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত যোগ্যব্যক্তিকে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন।
