পাবনায় যোগদান করলেন নতুন পুলিশ সুপার


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন শেখ রফিকুল ইসলাম পিপিএম। গতকাল সোমবার (১৩ই আগাষ্ট) সকালে তিনি পাবনায় যোগদান করেন।  

জেলা পুলিশ পাবনার পক্ষ থেকে অতিরিক্ত  পুলিশ সুপার গতম কুমার বিশ্বাস সহ জেলার অন্যান্য পদস্থ পুলিশ কর্মকর্তারা নবাগত পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা দিয়ে পাবনায় স্বাগত জানান।

নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহনের পর পুলিশ সম্মেলন কক্ষে জেলার উর্ধতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী, ক্যাম্পের ইনচার্জদের সাথে মতবিনিময় করেন। 

এসময় তিনি আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, আসন্ন ঈদ ও দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শ্নগখলা স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

নবাগত পুলিশ সুপার, মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত পাবনা গড়ার লক্ষে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।